1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট, দুই শিশুর মৃত্যু সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন স্কুলশিক্ষার্থীর

হজ কার্যক্রমের উদ্বোধন কাল, প্রথম ফ্লাইট ২০ মে

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ২২৮ Time View

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে সশরীরে উপস্থিত থেকে শুক্রবার চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২০ মে দিবাগত রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল প্রধানমন্ত্রী চলতি বছরের হজ কার্যক্রম উদ্বোধন করবেন। গত বছর ভার্চুয়ালি হজ কার্যক্রম উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী, এবার সশরীরেই উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠানে দুই-একজন হজযাত্রীর সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।

তবে উদ্বোধনী অনুষ্ঠানের নির্দিষ্ট সময় উল্লেখ করেনি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় থেকে আরও জানানো হয়, আগামী ২০ মে রাত পৌনে ৩টায় প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে যাবে। এরই মধ্যে হজ ক্যাম্পের সার্বিক প্রস্তুতি গ্রহণ ও হজ সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার জন ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন। ইতোমধ্যে হজযাত্রী নিবন্ধন শেষ হয়েছে। তবে হজের খরচ বেশি হওয়ায় কোটা পুরোপুরি পূরণ করা যায়নি।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ পালনে সাড়ে তিন হাজার হজযাত্রীর কোটা খালি থাকবে, তা সৌদি আরবে ফেরত যাবে বলে জানিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT