1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

সরে দাঁড়ানোর আগে কেন রোহিতের সঙ্গে কথা বলেছিল কোহলি?

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬৮ Time View

ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ় শুরু ২৫ জানুয়ারি। তার চার দিন আগে হঠাৎ প্রথম দুটি টেস্টে না খেলার কথা জানান কোহলি। ব্যক্তিগত সমস্যা নিয়ে সবার আগে কথা বলেন অধিনায়ক রোহিতের সঙ্গে।

দল নির্বাচনের সময় কিছু জানাননি। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টই খেলবেন বলে জানিয়ে ছিলেন বিরাট কোহলি।

সিরিজ় শুরুর চার দিন আগে হঠাৎ কোহলি জানান, প্রথম দুটি টেস্ট খেলতে পারবেন না। পরে এটি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তা এবং জাতীয় নির্বাচকদের।

ইংল্যান্ডের সঙ্গে পাঁচ টেস্টের সিরিজ়ের গুরুত্ব জানেন কোহলি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের অবস্থান অনেকটাই নির্ভর করবে এই সিরিজ়ে পারফরম্যান্সের ওপর।

সিরিজ় শুরুর কয়েক দিন আগে সরে দাঁড়ালে দলে প্রভাব পড়তে পারে। তা অজানা নয় সাবেক অধিনায়কের। তাই সমস্যা নিয়ে প্রথমে রোহিতের সঙ্গে দীর্ঘ আলোচন করেন কোহলি।

রোহিতের সবুজ সঙ্কেত পাওয়ার পরেই বোর্ড কর্তাদের সঙ্গে কথা বলেন কোহলি। কোনো সমস্যার জন্য কোহলি প্রথম দুটি টেস্টে থেকে এ ভাবে হঠাৎ সরে দাঁড়ালেন, তা জানায়নি বিসিসিআই।

এক কর্তা বলেছেন, কোহলি প্রথম রোহিতের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করেছে। কারণ রোহিত দলের অধিনায়ক। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও কথা বলেছে। দল থেকে ছুটি পাওয়া পর নির্বাচকদের সঙ্গে যোগাযোগ করে ব্যক্তিগত সমস্যার কথা জানিয়েছে।

কোহলির কাছে সব সময় জাতীয় দল প্রাধান্য পেয়েছে। কিন্তু হঠাৎ একটা সমস্যা তৈরি হয়েছে। সেখানে ওর উপস্থিত থাকাটা বাধ্যতামূলক। বাধ্য হয়েই দুটো ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে হয়েছে কোহলিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT