1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত চাঁদপুরে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বেজপা

রশিদে অনুপ্রাণিত আফগানরা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৬৬ Time View

একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় ব্যবধানে হারলেও চট্টগ্রামে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে চায় আফগানিস্তান। এমন প্রত্যাশার কথা জানালেন অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

 

সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন,  আমরা এই ভেন্যুতে টেস্ট জিতেছি, ওয়ানডে সিরিজ ২-১ এ হেরেছি। নতুন পরিকল্পনায় প্রস্তুতি নিয়েছি। ইনশাআল্লাহ, প্রথম ম্যাচেই আমরা সর্বোচ্চটা দিয়ে খেলব। বাংলাদেশের বিপক্ষে টেস্টে লজ্জাজনক পরাজয়ে দলে ছিলেন না অভিজ্ঞ রশিদ খান। ওয়ানডেতে তিনি ফিরেছেন, যা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা বলে জানালেন অধিনায়ক।

 

বললেন  ‘সে (রশিদ) আমাদের অনেক বড় খেলোয়াড়। একাদশে যখন রশিদের মতো ক্রিকেটার থাকে, অধিনায়ক হিসাবে আমাকে তা অনেক বেশি আÍবিশ্বাস দেয়। সে টেস্ট ম্যাচ খেলেনি। এখন সে আমাদের জন্য ভালো কিছু করবে।’

 

‘টেস্ট ম্যাচ আমাদের শিক্ষা দিয়েছে। আবুধাবিতে আমরা ১৫ দিন ক্যাম্প করেছি। টেস্টে যা করতে পারিনি, এবার আমরা তা করার জন্য প্রস্তুত,’ বলেন অধিনায়ক। শহীদি বলেন, ‘আমরা প্রতিপক্ষের পুরো টিমকে নিয়ে চিন্তা করছি। আলাদাভাবে কাউকে নিয়ে নয়। নিজেরা মাঠে কেমন খেলব সেটা আমাদের মূল বিষয়।’ বাংলাদেশকে নিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ সব সময় নিজেদের মাঠে ভালো খেলে। ওয়ানডেতে গত কয়েক বছর ধরে তারা ভালো খেলছে। আমরাও ওয়ানডেতে ভালো খেলছি।’

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT