1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

মোস্তাফিজকে দলে নিতে পেরে খুশি চেন্নাই

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম আসরের নিলাম হয়ে গেল গতকাল মঙ্গলবার। দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে দল পেয়েছেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

বাংলাদেশ দলের এই কাটার মাস্টারকে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে নিয়েছে আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।

নিলামের এক্সিলারেটেড রাউন্ডে মোস্তাফিজকে কিনে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। বাংলাদেশ দলের তারকা পেসারকে দলে নেওয়ার পর চেন্নাইয়ের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, ‘মোস্তাফিজ আমাদের জন্য সঠিক বাছাই। আমরা জানি সে টুর্নামেন্টের সব ম্যাচে খেলতে পারবেনা। তবে উপযুক্ত উইকেট পেলে ওকে খেলানো হবে। মোস্তাফিজের কাটার, স্লোয়ার আমাদের জন্য দারুণ উপযোগী হতে চলেছে।’

মোস্তাফিজ অতীতে সানরাইজার্স হায়দরাবাদ, রাজস্থান রয়েলস ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। কাটার মাস্টারকে এবার দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই।

গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন মোস্তাফিজ। ২০২২ সালে তাকে নিলামে কেনার পর ২০২৩ আসরেও ধরে রেখেছিল দলটি। তবে এবার নিলামের আগে ছেড়ে দেয়।

আইপিএলে এরই মধ্যে বেশ কয়েকটি দলে খেলার অভিজ্ঞতা হয়ে গেছে মোস্তাফিজের। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদ থেকে শুরু। হায়দরাবাদে দুই মৌসুম কাটানোর পর ২০১৮ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেন ফিজ।

এরপর ২০২১ মৌসুমে খেলেছেন রাজস্থান রয়্যালসে। পরের মৌসুমে তাকে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। এবার ধোনির চেন্নাই হলো টাইগার পেসারের নতুন ঠিকানা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT