1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

মোদির ভাষণ বর্জন করেন যেসব কংগ্রেস সদস্য

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ২২৬ Time View

যুক্তরাষ্ট্র সফরে গিয়ে গত বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসে ঐতিহাসিক ভাষণ দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তার ওই ভাষণ বর্জন করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (পার্লামেন্টের নিম্ন কক্ষ) কয়েকজন ডেমোক্র্যাট সদস্য।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মানবাধিকার ইস্যু, বিশেষ করে মোদি সরকারের শাসনামলে ভারতে সংখ্যালঘু মুসলিমদের প্রতি ‘বিতর্কিত’ ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভাষণ বর্জন করেন এসব কংগ্রেস সদস্য।

ভারতীয় প্রধানমন্ত্রীর ভাষণ বর্জনকারী চার কংগ্রেস সদস্য তাদের অবস্থান নিয়ে একটি যৌথ বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে কংগ্রেসে মোদির ভাষণকে ‘বিব্রতকর দৃশ্য’ উল্লেখ করে মার্কিন আইনপ্রণেতারা বলেছেন, তারা মনে করেন, মোদির ভাষণের কারণে বিশ্বজুড়ে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী এবং সাংবাদিকদের মানবাধিকার রক্ষায় কংগ্রেসের নির্ভরযোগ্য ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

বিবৃতিতে তারা আরও লিখেছেন, আমরা কখনই রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য মানবাধিকারকে বলি দিতে পারি না। মোদি এবং তার সরকারের নীতির কারণে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সংহতি জানিয়ে তাদের এই প্রতিবাদে শামিল হতে কংগ্রেসের অন্য সদস্যদের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী চার কংগ্রেস সদস্য হলেন- মিনোসোটার প্রতিনিধি ইলহান ওমর, মিশিগানের প্রতিনিধি রাশিদা তালিব, নিউইয়র্কের প্রতিনিধি জামাল বৌমান এবং মিসৌরির প্রতিনিধি কোরি বুশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT