1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত চাঁদপুরে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বেজপা

মুন্সীগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৪ Time View

মুন্সীগঞ্জে রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশু ও নারীসহ চারজন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে শহরের ইদ্রাকপুর এলাকার সদর উপজেলাসংলগ্ন থানা কাউন্সিল মোড়ের একটি ভবনের পাঁচতলার ফ্ল্যাটে গ্যাস লিকেজের পর এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠান৷ আহতরা হলেন— ফ্ল্যাটটির ভাড়াটিয়া একই পরিবারের রোজিনা বেগম, রিজভী আহমেদ রাসেল, তার বাবা রজব আলী ও তিন বছরের শিশু রায়ান।

স্থানীয়রা জানান, ভোরে রান্না করার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে আগুন ধরে যায় ফ্ল্যাটটিতে। পরে ফায়ার সার্ভিস ও আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল উপস্থিত হয়ে বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আবু ইউসুফ বলেন, গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরণ চারজনের মতো দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে গ্যাস লিকেজ হয়ে বিস্ফোরিত হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলাচ্ছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ টিম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT