1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

মুক্তি পাওয়া সেই মার্কিন মা-মেয়ের সঙ্গে কথা বললেন বাইডেন

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ২২৩ Time View

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের জিম্মি দশা থেকে মুক্তিপ্রাপ্ত ওই দুই মার্কিন নাগরিক।

শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাইডেনের সঙ্গে ফোনে কথা বলেছেন তারা।

শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জিম্মি থাকাদের মধ্যে দুই মার্কিন নাগরিককে মুক্তি দেওয়ার কথা জানায় হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড।

মুক্তিপ্রাপ্ত ওই দুজন হলেন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা জুডিথ তাই রানান ও তার ১৭ বছরের মেয়ে নাতালি রানান।

মুক্তি পাওয়ার পর জুডিথ ও নাতালির একটি ছবি সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) শেয়ার করেছে জেরুজালেমে মার্কিন দূতাবাস। সেই ছবিতে দেখা যায়, তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বলছেন।

মার্কিন দূতাবাস লিখেছে, প্রেসিডেন্ট বাইডেন শুক্রবার সন্ধ্যায় জুডিথ ও নাতালির সঙ্গে ফোনে কথা বলেছেন। আমরা খুবই কৃতজ্ঞ যে তারা নিরাপদে আছে। আমরা সব জিম্মিকে তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব।

এর আগে হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন বলেছিলেন, তিনি আনন্দিত যে এই দুজন মার্কিন নাগরিক খুব শিগগিরই তাদের পরিবারের সঙ্গে মিলিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT