1. admin@banglarakash.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আবু সাঈদ হত্যা: এখন শুধু ন্যায়বিচারের অপেক্ষা বিল উত্থাপনে জটিলতায় নুরুল হক নুর, স্পিকারের সহায়তায় শেষ পর্যন্ত পাস আবু সাঈদ হত্যা মামলার রায় আজ, বিটিভিতে সরাসরি সম্প্রচার ফরিদপুরে মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার রাজশাহীতে হামের প্রকোপ ভয়াবহ: একদিনে ৪ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ২৭ যশোর জেনারেল হাসপাতালে তীব্র ওষুধ সংকট, রোগীদের বাইরে থেকে কিনতে হচ্ছে অধিকাংশ ওষুধ কর্ম হারিয়ে ফেরা প্রবাসীদের পুনর্বাসনে উদ্যোগ চলছে: শামা ওবায়েদ বগুড়া-৬ উপ-নির্বাচন: আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ৭.২৩ শতাংশ ফরিদপুরে ২৪ ঘণ্টায় ১৭ হাম সন্দেহভাজন রোগী শনাক্ত, মৃত্যু নেই তিন দিন রাতে ধীরগতির ইন্টারনেট, জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ Time View

বিশ্বকাপের তিন ম্যাচের মধ্যে এখনো একটিতেও ক্লিক করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি।

আফগানিস্তানের বিপক্ষে দলীয় ১৯ রানে, ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো রান তোলার আগেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ।

লিটন এক ম্যাচে ৭৬ রান করলেও তার সঙ্গী তানজিদ তামিম ব্যর্থ প্রতিটি ম্যাচে। তিন ম্যাচের কোনোটিতেই ২০-এর বেশি রান করতে পারেননি তিনি। বারবার ব্যর্থ হওয়া ওপেনিং জুটিতেই আসতে পারে পরিবর্তন।

 

সে হিসেবে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। তার জায়গায় ওপেন করতে পারেন মেহেদী হাসান মিরাজ।

তামিম বাদ পড়লে মিডলঅর্ডারে সুযোগ মিলতে পারে শেখ মেহেদীর। এছাড়া অন্য পজিশনগুলো ঠিকঠাক থাকার কথাই।

তবে সাকিব ইনজুরির কারণে খেলতে না পারলে তামিম একাদশে থাকতে পারেন, সেই সঙ্গে শেখ মেহেদীও।

ভারতের বিপক্ষে যে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে, সেই আভাস দিয়ে রেখেছেন হাথুরু।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে আমরা ভিন্ন দলীয় সমন্বয় নিয়ে নামতে পারি।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT