1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বেতাগীতে চেক জালিয়াতির মামলায় কাউন্সিলর কারাগারে

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

বরগুনার বেতাগীতে ভুয়া চেক দিয়ে গরু কেনাকে কেন্দ্র করে চেক জালিয়াতির মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী বেতাগী পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর নয়ন দাসকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার বিকালে পৌর এলাকার বাসিন্দা সুজন নামের এক মাছ ব্যবসায়ীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত পৌর নিবার্চনে কাউন্সিলর হওয়ার পর বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে নিজ এলাকার একাধিক বাসিন্দার কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে সদ্য লাপাত্তা হন কাউন্সিলর নয়ন। পরে ওই কাউন্সিলরের বিরুদ্ধে চেক জালিয়াতি ও অর্থ আত্মসাৎসহ একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন বরগুনা আদালত।

এনআইএক্ট’র ১৩৮ ধারায় দণ্ডিত করে গ্রেফতারি পরোয়ানা জারিও হয় কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে। তারই ভিত্তিতে শনিবার বেতাগী থানা পুলিশ তাকে গ্রেফতারের পর বরগুনা জেল হাজতে প্রেরণ করেন।

বেতাগী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, কাউন্সিলর নয়ন দাসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। গোপন সূত্রে তার অবস্থান জানতে পেরে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT