1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

বিশ্বকে দুর্ভিক্ষ থেকে বাঁচাতে রাশিয়াকে থামান: জেলেনস্কি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৪৬ Time View

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বজুড়ে যে খাদ্য সংকট শুরু হয়েছে, রাশিয়ার সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ না হলে তা দুর্ভিক্ষে গড়াবে।

সোমবার তিনি আফ্রিকান ইউনিয়নের নেতাদের সঙ্গে এক ভিডিওকলে এসব কথা বলেন। জেলেনস্কি বলেন, যুদ্ধটা আপনার এবং আপনাদের দেশগুলো থেকে অনেক দূরে হচ্ছে, কিন্তু এর খারাপ প্রভাব বিশেষ করে খাদ্য সংকট সরাসরি আপনাদের ওপর পড়ছে।

আফ্রিকা ছাড়াও এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকার কোটি কোটি মানুষ আজ খাদ্য সংকটের কারণে বিপর্যয়ের মুখে পড়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকটে পড়েছে আফ্রিকার দেশগুলো।

গত ফেব্রুয়ারি থেকে সামরিক আগ্রাসন শুরুর পর থেকেই ইউক্রেনের বন্দরগুলো বন্ধ করে দিয়েছে রাশিয়া। ফলে খাদ্যশস্য রপ্তানি করতে পারছে না ইউক্রেন।

তবে রাশিয়া বলছে ভিন্নকথা। মস্কোর দাবি, পশ্চিমাদের নিষেধাজ্ঞার কারণেই বিশ্বব্যাপী খাদ্য ও জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT