1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

বিশ্বকাপে ভারতই বেশি চাপে থাকবে: ওয়াসিম আকরাম

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ৫ আগস্ট, ২০২৩
  • ১৭৮ Time View

ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর আগামী অক্টোবর থেকে শুরু হচ্ছে। ভারতে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেটের এই মহাযজ্ঞ। ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ায় পাকিস্তানের চেয়ে বেশি চাপে থাকবেন রোহিতরা। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম এমনটাই মনে করেন।

এর আগে ২০১১ সালে ঘরের মাটিতেই এই ফরম্যাটের বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু ২০১৫ ও ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নেন তারা। এবার আবারও ঘরের মাটিতেই শিরোপা উৎসব করার সুযোগ আছে তাদের সামনে। কিন্তু স্বাগতিকদের জন্য কাজটা মোটেই সহজ হবে না বলে মনে করেন আকরাম। তার মতে, ঘরের মাটিতে বিশ্বকাপ হওয়ার কারণেই অসুবিধায় পড়বে ভারত।

পাকিস্তানের এক সংবাদমাধ্যমকে আকরাম বলেন, ঘরের মাঠে খেলার কিছু অসুবিধাও রয়েছে। ২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু নিজেদের মাঠে খেলার বাড়তি চাপ সবসময়ই থাকে। এটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রেও একই রকম। আয়োজক হলে চাপে থাকত।

ভারতীয় পেস আক্রমণ আগের চেয়ে অনেক শক্তিশালী। তা ছাড়া রবিন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের অলরাউন্ডারও আছেন দলে। তবে ইনজুরি কাটিয়ে ফেরা জাসপ্রিত বুমরাহ বড় পার্থক্য তৈরি করতে পারেন, এমনটিই মত আকরামের। তিনি বলেন, সত্যিই ভারতের কয়েকজন খেলোয়াড় উঠে এসেছে। ভারতের মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহর মতো বোলার আছে। শামি দারুণ ও বুদ্ধিদীপ্ত বোলিং করেন। বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হতে হবে বুমরাহকে। আমি জানি না তার ফিটনেসের কী অবস্থা। সে যদি ভালো অবস্থায় থাকে তা হলে বড় পার্থক্য তৈরি হবে। এ ছাড়া ভালো স্পিনার ও অলরাউন্ডার রয়েছে ভারতের। দেখা যাক, জাদেজা-অশ্বিনের মধ্যে কে খেলে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT