1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বিএনপির দুই নেতা কোথায়, কী অবস্থায় আছেন জানাতে নির্দেশ হাইকোর্টের

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১৬ Time View

নিখোঁজ বগুড়ার দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন কোথায় এবং কী অবস্থায় আছেন—তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ জানুয়ারি পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।

একই সঙ্গে দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনকে আদালতে হাজির করতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

মঙ্গলবার বগুড়ার দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেন তাদের পরিবার। দুই বিএনপি নেতার পরিবারের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল এ রিট করেন। পুলিশের মহাপরিদর্শক, গোয়েন্দা পুলিশ, র‌্যাব ও বগুড়ার কাহালু থানার ওসিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

পরিবারের দাবি, গত ১৪ ডিসেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে বিকেল ৫টার দিকে ডিবি পরিচয়ে কয়েকজন আনোয়ার হোসেনকে তুলে নিয়ে যায়। পরে দুপচাঁচিয়া সদরে নিয়ে এসে তার ফোনের মাধ্যমে দেলোয়ার নামের আরেকজনকে ডেকে এনে তুলে নেওয়া হয়। এরপর থেকে তাদের কোনো হদিস মিলছে না।

নিখোঁজ বিএনপির দুই নেতার মধ্যে আনোয়ার কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আর দেলোয়ার উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT