1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

বাসচাপায় নাদিয়ার মৃত্যু: আল্টিমেটাম দিয়ে সরে গেলেন শিক্ষার্থীরা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ২২০ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় নর্দান ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়ার (২১) মৃত্যুর ঘটনায় বিমানবন্দর সড়কে নেওয়া অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছেন শিক্ষার্থীরা। আজ সোমবার দুপুরের দিকে আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, সড়ক দুর্ঘটনা ঠেকাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ চান। সেই সঙ্গে সহপাঠী নিহত হওয়ার ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার চান তারা। আন্দোলনকারীরা এ সময় তিনটি দাবির কথা জানিয়েছেন।

দাবিগুলো হলো- ভিক্টর ক্ল্যাসিক বাসের রুট পারমিট বাতিল করতে হবে, নিহত নাদিয়ার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং কাওলা এলাকায় একটি বাস স্টপেজ করতে হবে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আজ সোমবার থেকে রাজধানীতে ভিক্টর বাস চলতে দেওয়া হবে না- এই আশ্বাসে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত সময় দিয়ে অবস্থান কর্মসূচি থেকে সরে যান শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘২৯ তারিখের মধ্যে আমাদের ৩ দফা দাবি পূরণ না হলে আমরা আবার রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করব।’

এর আগে গতকাল দুপুর পৌনে ১টার দিকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের চাপায় নিহত হন নাদিয়া। মাত্র দু’সপ্তাহ আগে নর্দান ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের প্রথম বর্ষে ভর্তি হয়েছিলেন তিনি। তার বাবার নাম জাহাঙ্গীর মৃধা। বাড়ি পটুয়াখালীর রাঙ্গাবালি সদর ইউনিয়নের পূর্বনেতা গ্রামে। তারা নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় থাকেন।

রাজধানীর আশকোনা এলাকায় থেকে পড়াশোনা করছিলেন নাদিয়া। দুর্ঘটনায় নাদিয়ার বন্ধু মোটরসাইকেলের চালকের আসনে থাকা মেহেদী হাসান আহত হয়েছেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের অন্য একটি বিভাগের ছাত্র।

এদিকে নাদিয়ার মৃত্যুর পর গতকাল দুই ঘণ্টা সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। আজও দ্বিতীয় দিনের মতো দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর সড়কের কাওলা ব্রিজের নিচে অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ফলে খিলক্ষেত থেকে উত্তরাগামী রাস্তার যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। তবে দুপুর ১টার দিকে দেখা যায় দূরপাল্লার বাসগুলোর জন্য আলাদা একটি লেন করে সেগুলো ছেড়ে দেওয়া হয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT