1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

বক্তৃতা দিয়ে হৃদয় চুরি করলেন বাবর আজম!

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ১০ জুন, ২০২৩
  • ১৭০ Time View

পাকিস্তান ক্রিকেটের অধিনায়ক বাবর আজম তার মর্মস্পর্শী বক্তৃতার মাধ্যমে শ্রোতাদের অনুপ্রাণিত করেছেন। তিনি তার বক্তৃতায় সমাজে গঠনমূলক প্রভাব তৈরিতে ঐক্য এবং মানবিক প্রচেষ্টার তাৎপর্যকে তুলে ধরেছেন।

ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, হেল্পিং হ্যান্ড ইউএসএ নামের সংগঠন আয়োজিত একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার মাধ্যমে দর্শকদের গভীরভাবে অনুরণিত করতে সক্ষম হয়েছেন বাবর। যারা তার বক্তৃতা শ্রবণ করেছিলেন, তাদের হৃদয় ও মনে একটি অমোঘ দাগ কাটতে সক্ষম হয়েছেন তিনি।

খবরে বলা হয়েছে, হেল্পিং হ্যান্ড ইউএসএ হলো একটি বিশ্বব্যাপী মানবিক ত্রাণ ও উন্নয়ন সংস্থা, যা বিশ্বজুড়ে জরুরি ও দুর্যোগ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগের প্রতি সাড়া দেয়।

সম্প্রতি বাবর এবং রিজওয়ান হার্ভার্ড বিজনেস স্কুলে একটি অনন্য শিক্ষামূলক প্রগ্রামে অংশ নিতে লন্ডন যান। দ্য বিজনেস অফ এন্টারটেইনমেন্ট, মিডিয়া, অ্যান্ড স্পোর্টসের (বিইএমএস) উপর গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়টি। এর মাধ্যমে প্রথম ক্রিকেটার হিসেবে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের শিক্ষা প্রোগ্রামে নাম লেখান দুই সফল পাকিস্তানি ব্যাটসম্যান।

উভয় ক্রিকেটারই গত মে থেকে ৩ জুন পর্যন্ত ম্যাসাচুসেটসের বোস্টনে উল্লিখিত বিজনেস স্কুল ক্যাম্পাসে ক্লাসে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT