1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত চাঁদপুরে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বেজপা

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.comm
  • Update Time : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ১৯৮ Time View

বাংলার আকাশ ডেস্কঃ

ফরিদপুর শহরের শেখ রাসেল স্কয়ার প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আঃলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি জেলা মহিলা আঃলীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে ফরিদপুর জেলা মহিলা আঃলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আঃলীগের সভাপতি শামীম হক,অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিসেস আনোয়ারা বেগম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ আক্তার কৃক,, শ্রমিক লীগের লীগের সভাপতি গোলাম ফরিদপুর জেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসূল তানিয়া।

উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর তারিখে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আঃলীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনসমূহ রাজনীতিতে সক্রিয় হওয়া সহ নেতা কর্মীরা উজ্জীবিত হবে বলে সাধারন মানুষ মনে করে।
সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে যেতে হবে। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয় যুক্ত করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।
নেতৃবৃন্দ বলেন নিজেদের মধ্যে কোন আত্মকলহ না করে সবাইকে একসাথে দলের স্বার্থের কাজ করতে হবে।
নেতৃবৃন্দ মহিলা আওয়ামী লীগের এই কমিটি ফরিদপুরের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ‌

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT