1. admin@banglarakash.com : admin :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের টেকনাফে অভিযানে নিহত সেনাসদস্যের পরিবারের পাশে বাংলাদেশ সেনাবাহিনী দ্বিপাক্ষিক ও জাতিসংঘ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা: পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে ফরাসি রাষ্ট্রদূত সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বৃদ্ধি ১৩৭.৭৮ শতাংশ, বাহিনীপ্রধানদের ১ লাখ ৭২ হাজার টাকা সাদিক কায়েমের বাড়িতে আগুনের ঘটনায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের নিন্দা গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল ৩ জনের, চলতি বছরে মৃতের সংখ্যা দাঁড়াল ৫১৬ সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে সাড়া দিলেও ভিত্তি স্পষ্ট করার তাগিদ, সংলাপের আগে মাঠে সক্রিয় দলগুলো ইরানে নতুন হামলার কথা ভাবছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল, উদ্বেগে ক্ষেপণাস্ত্র পুনর্গঠন ও ভূগর্ভস্থ কাজ

ফরিদপুর জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম।Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৫ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডেস্কঃ

ফরিদপুর জেলা পরিষদ কর্তৃক এসএসসি /সমমান এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষাবৃত্তি বিতরণ অনুষ্ঠান বুধবার বেলা বারোটায় ফরিদপুর শহরের কবি জসিম উদ্দিন হলে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন, সরকারি সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা ‌ মোস্তফা, অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থী হিসেবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন সাদিয়া আফরিন এনি ও তারানা জাহিদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেন জেলা পরিষদের আয়োজন শিক্ষার্থীদের আরো অনুপ্রাণিত করবে। তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। সেই ধারা অব্যাহত রাখতে হবে।
পরে তিনি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানের সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য ফরিদপুর প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও সাংবাদিকতায় বসুন্ধরা অ্যাওয়ার্ড অর্জন করায় এস এম তমিজ উদ্দিন তাজকে ও সমমনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে মোট ৩৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
এর সঞ্চালনা করেন শিপ্রা গোস্বামী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT