1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

ফরিদপুরে ৯ দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২৪৭ Time View

ফরিদপুরের গোয়ালচামট এর শ্রীধাম শ্রীঅঙ্গন এ ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান আজ দুপুরে শেষ হয়েছে। শেষ দিন সকালে নগর পরিক্রমা ও মহাপ্রসাদ বিতরণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ করা যেতে পারে গত ৯ মে হতে প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৫২ তম জন্ম উৎসব এখানে পালিত হয়। উৎসব চলাকালে ফরিদপুর জেলা ছাড়াও আশেপাশে জেলা হতে শত শত ভক্ত বৃন্দ উপস্থিত হয়। অনুষ্ঠানের শেষ দিন সারারাত জেগে ভক্তবৃন্দ অষ্টকালীন লীলা কীর্তন উপভোগ করে। উৎসব চলাকালে কোন রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এছাড়া স্থানীয় প্রশাসন আইন-শৃঙ্খলা রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে এ উৎসব উপলক্ষে শহরের মহিম স্কুলের মাঠে একটা মেলার আয়োজন করা হয়। এতে শতাধিক দোকানের পসরা নিয়ে দোকানে বেচাকেনা করেছেন। অন্যদিকে উৎসব চলাকালে আবহাওয়া ভালো থাকার কারণে অনেক দর্শককে আঙ্গিনায় উপস্থিত হতে দেখা যায়।

তবে প্রচণ্ড গরমের কারণে ভোগান্তিতে পড়তে হয় তাদের। এদিকে এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন হিন্দু সংগঠন ভক্তবৃন্দ দের পানীয় জল, মহাপ্রসাদ বিতরণ, মিষ্টান্ন বিতরণ ও শরবত পান সহ ইত্যাদি কর্মসূচি পালন করতে দেখা যায়।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT