1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে বান্ধব পল্লীতে দুটি সাততলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ কাতারে আটকে থাকা ইরানি তহবিল ছাড়তে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্মতি, আলোচনায় নতুন অগ্রগতি পহেলা বৈশাখে থাকতে পারে বজ্রবৃষ্টি, কিছুটা কমবে গরমের তীব্রতা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার বন্ধে কড়া পদক্ষেপের ঘোষণা বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীকে জিম্মি করে লুট ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মাসুমা বেগম, সবাই সুস্থ চট্টগ্রামের ষোলশহরে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নতুন বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিতের অঙ্গীকার নাহিদ ইসলামের

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ জনের মাঝে অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১১ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।

রবিবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চেকগুলো তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বিআরটিএর অতিরিক্ত পরিচালক পলাশ খিসা, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন চৌধুরী এবং আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম আজাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই দুর্ঘটনা কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে গাড়ি চালানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। তারা ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর নজরদারির ওপরও গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪১ জন ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের মাঝে মোট ১ কোটি ৯৩ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT