1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ফরিদপুরে র‍্যাবের হাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৭১ Time View
 যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবলু মোল্যাকে ফরিদপুর জেলার নগরকান্দা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-১০,সিপিসি-৩, ফরিদপুর। গ্রেফতারকৃত আসামি হলেন, জেলার ভাঙ্গা থানার মুনসুরাবাদ গ্রামের তোতা মোল্যার ছেলে মো: বাবলু মোল্যা। গণমাধ্যমকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে আজ সোমবার দুপুরে র্যাব জানায়, ২৫ সেপ্টেম্বর রাত সাড়ে বারোটায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাইচাইল এলাকায় একটি অভিযান পরিচালনা করি। উক্ত অভিযানে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করি।
তিনি দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন। তার বিরুদ্ধে ২০১৩ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা হয়। গত ০৩ আগস্ট তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০এর ৯(১) টেবিল ৩(খ) ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।
উক্ত রায় হওয়ার পর থেকে তিনি পলাতক থাকেন। র্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানায়, তিনি ফরিদপুর জেলার চিহ্নিত একজন মাদক উৎপাদনকারীও ব্যবসায়ী। তিনি ফরিদপুর জেলাসহ বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করে। তার বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে বিভিন্ন ছদ্মবেশে পলাতক থেকে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতারকৃত আাসামী মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত আছেন বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT