1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ আট মাস পর হামে মৃত্যুহীন দিন, ২৪ ঘণ্টায় ভর্তি ১ হাজার ৪১৭ জন ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি এইচএসসি ও সমমানের ফল পুনর্মূল্যায়ন: বদলে গেছে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল জিয়াউল আহসানের মামলার যুক্তিতর্ক শুরু মঙ্গলবার, সরাসরি সম্প্রচার হবে বিটিভি ও ফেসবুকে খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলা: সুইডেন আসলাম ৫ দিনের রিমান্ডে ওষুধ সংরক্ষণে অব্যবস্থাপনা ও খাবার-টিকিটে অনিয়ম, ফরিদপুর সদর হাসপাতালে দুদকের অভিযান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে যুক্তরাষ্ট্র এখন ইরানিদের আস্থা নষ্টের চেষ্টা করছে: আইআরজিসি আধুনিকায়নের পথে বাংলাদেশ পুলিশ: নতুন ২৪ হাজার ৬৭৭ পদ ও ৫ হাজার ৮৩০ যানবাহনের পরিকল্পনা ঢাকাসহ পাঁচ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস, মঙ্গলবার কমতে পারে তাপমাত্রা ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার রোধে গাইডলাইন প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

ফরিদপুরে বজ্রপাতে নারীর মৃত্যু

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৪৮ Time View

ফরিদপুরের বোয়ালমারীতে বজ্রপাতে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত ওই নারীর নাম রেহানা বেগম (৪২)। তিনি উপজেলার ঘোষপুর ইউনিয়নের আলগা পাড়া গ্রামের বাসিন্দা ট্রাক্টর চালক মো. আলমগীরের স্ত্রী।

ঘোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইমরান হোসেন নবাব জানান, নিহত রেহানা বেগম এক ছেলে ও এক মেয়ের জননী। তিনি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে মাঠ থেকে গরু আনতে বের হন। ওই সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার  পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খালেদুর রহমান  বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT