1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

ফরিদপুরে পণ্য পরিবহনে কল্যাণ তহবিল পরিচালনার ব্যয় উত্তোলন সম্পর্কিত সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ১৫৯ Time View

ফরিদপুরে পণ্য পরিবহনে কল্যাণ তহবিল পরিচালনার ব্যয় উত্তোলনের ব্যাপারে এক মত বিনিময় সভা ‌অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার বেলা ১১.৩০ মিনিটে ফরিদপুর প্রেসক্লাবের মরহুম এডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় ‌ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জাকির ‌পণ্য পরিবহনে শ্রমিক কল্যাণের ‌ পরিচালনা ব্যয় উত্তোলনের ব্যাপারে ‌ফরিদপুর প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে ‌মত বিনিময় করেন। এ সময় ‌ ফরিদপুর প্রেস ক্লাবের আহবায়ক ‌ অধ্যাপক মোঃ শাহজাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ‌ফরিদপুর ট্রাক ড্রাইভার ইউনিয়নের ‌ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ ‌ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্য ও সাংবাদিকবৃন্দ । সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের জাকির। এ সময় তিনি তার বক্তব্যে পন্য পরিবহনে পরিচালনা ব্যয় উত্তেলনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।মতবিনিময় সভায় আরো জানানো হয় শ্রমিক নেতৃবৃন্দ দেশের অন্যান্য জেলার মতো ফরিদপুরেও পরিবহন শ্রমিকদের বিভিন্ন দুর্ঘটনা মৃত্যু পরবর্তী অনুদান প্রদান , শ্রমিকদের ‌ চিকিৎসা ব্যয় মিটানোর ক্ষেত্রে সংগঠনের পক্ষে আর্থিক সহায়তা প্রদান ও সংগঠনের পরিচালনা ব্যয় নির্বাহের জন্য প্রতি পণ্য পরিবহন থেকে ৩০ টাকা পরিচালনা ব্যয় শ্রমিকদের সহায়তা তহবিলের জন্য উত্তোলনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT