1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে বান্ধব পল্লীতে দুটি সাততলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ কাতারে আটকে থাকা ইরানি তহবিল ছাড়তে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্মতি, আলোচনায় নতুন অগ্রগতি পহেলা বৈশাখে থাকতে পারে বজ্রবৃষ্টি, কিছুটা কমবে গরমের তীব্রতা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার বন্ধে কড়া পদক্ষেপের ঘোষণা বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীকে জিম্মি করে লুট ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মাসুমা বেগম, সবাই সুস্থ চট্টগ্রামের ষোলশহরে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নতুন বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিতের অঙ্গীকার নাহিদ ইসলামের

ফরিদপুরে নানা কর্মসূচিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১১১ Time View

বাংলার আকাশ ডেস্ক :
ফরিদপুরে র‍্যালি, প্রতিবাদ সমাবেশ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ফরিদপুর জেলা শাখা যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।

রবিবার সকাল সাড়ে ১১টায় ক্যাব ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা ভোক্তাদের অধিকার রক্ষা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

পরে বিকেল ৩টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) মিন্টু বিশ্বাস। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল আলম পারভেজ।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাহমুদুল হাসান, জেলা বাজার কর্মকর্তা শাহাদত হোসেন, নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আজমুল ফুয়াদ রিয়াদ, ক্যাব ফরিদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক তারেক আইয়ুব খান, সিনিয়র সহ-সভাপতি আশরাফুজ্জামান দুলাল এবং মহিলা বিষয়ক সম্পাদিকা নিলুফার ইয়াসমিন রুবি।

এ সময় ক্যাবের স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সাধারণ ভোক্তারা উপস্থিত ছিলেন। বক্তারা ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT