1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে বান্ধব পল্লীতে দুটি সাততলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ কাতারে আটকে থাকা ইরানি তহবিল ছাড়তে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্মতি, আলোচনায় নতুন অগ্রগতি পহেলা বৈশাখে থাকতে পারে বজ্রবৃষ্টি, কিছুটা কমবে গরমের তীব্রতা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার বন্ধে কড়া পদক্ষেপের ঘোষণা বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীকে জিম্মি করে লুট ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মাসুমা বেগম, সবাই সুস্থ চট্টগ্রামের ষোলশহরে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নতুন বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিতের অঙ্গীকার নাহিদ ইসলামের

ফরিদপুরে দৈনিক বাঙ্গালি সময়ের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১২৮ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক বাঙ্গালি সময়ের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী আজ বেলা ১১ টায় ফরিদপুর প্রেস ক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে  আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

পত্রিকার সম্পাদক সেলিম মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠানের বিশেষ অতিথিদের বক্তব্য রাখেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান  ওয়াদুদ মাতুব্বর ফরিদপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ শাহজাহান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ‌ পান্না বালা, ফরিদপুর প্রেসক্লাবের ‌ সহ-সভাপতি সঞ্জীব দাস, সাবেক সাধারণ সম্পাদক ও  হাসানুজ্জামান, পত্রিকার বিশেষ প্রতিনিধি আলমাস হোসেন, নগরকান্দা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান মিজান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকাটির  নির্বাহী সম্পাদক ফরিদপুর প্রেসক্লাবের  ক্রিড়া সম্পাদক শ্রাবণ হাসান।

সভায় বক্তারা বলেন দৈনিক বাঙ্গালি সময় পত্রিকাটি ফরিদপুরের সব ধরনের লোকের কাছে অন্যতম গণমাধ্যম হিসেবে সবার আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে পরবর্তী পর্বে কেক কাটা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT