1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে তুচ্ছ ঘটনায় যুবকের মারধরে বৃদ্ধের মৃত্যু

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ Time View

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ

ফরিদপুরে বাগানের পাতা পরিস্কার করা নিয়ে প্রতিবেশেীদের সাথে কথাকাটির জের ধরে মারধরের ঘটনায় সোবহান মন্ডল নামের ষাটোর্ধ বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত সোবহান মন্ডল মুরারিদহ গ্রামের মৃত মদন মন্ডলের ছেলে। আজ সোমবার বেলা ১১টায় ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরারিদহ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে নিহতের স্ত্রী বাগানের পাতা পরিস্কার করা নিয়ে প্রতিবেশি কছিমুদ্দুিনের পরিবারের কথাকাটির ঘটনা ঘটে। ঐ বাগানের জায়গা জমি নিয়ে উভয় পক্ষের মামলা মোকদ্দমা রয়েছে। এসময় স্থানীয়রা উভয় পক্ষকে শান্ত করে বাড়ি পাঠিয়ে দেয়। আজ সোমবার বেলা ১১টার দিকে নিহত সোবহান মন্ডল বাড়ির পাশের মুরারিদহ চিড়ার মিল বাজারে চা খেতে গেলে কছিমুদ্দিনের নাতি রাজু গতকালের ঘটনায় তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে বৃদ্ধকে কিলঘুসি মারে ও মারপিট করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের ছেলে সাইফুল মন্ডল অভিযোগ করেন, তার বাবাকে পূর্বশত্রুতার জেরে মারধর করে হত্যা করা হয়েছে। দোষীকে দ্রুত গ্রেফতার করে শাস্তির আওয়তায় আনার দাবি তার। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাগানের পাতা পরিস্কার ও জায়গাজমি নিয়ে মুরারিদহ এলাকায় এক বৃদ্ধকে হত্যা করা হয়েছে এমন সংবাদে হাসপাতালে লাশের সুরতহালসহ ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে । পরিবারের অভিযোগসহ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT