1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

ফরিদপুরে কুমার নদীতে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৭২ Time View

ফরিদপুরে কুমার নদীতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের (আনুমানিক ৫৫) লাশ উদ্ধার করা হয়েছে । জানা গেছে আজ দুপুর ১টা ২৫ মিনিটে ফরিদপুরের কোতয়ালী থানাধীন বিল মামুদপুর উচ্চ বিদ্যালয় এর পশ্চিম পাশে কুমার নদীতে নির্মানাধীন ব্রিজ এর নিকট অজ্ঞাতনামা  পুরুষ (আনুমানিক ৫৫) ব্যক্তির লাশ দেখে স্থানীয় জনগণ ফরিদপুর ফায়ার সার্ভিস কে সংবাদ দেয় ফরিদপুর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে অজ্ঞাত নামা পুরুষ (আনুমানিক ৫৫) এর লাশ কুমার নদী হইতে উত্তোলন-পূর্বক নদীর পশ্চিম পাশে রাখে।

কোতয়ালী থানার এসআই মোঃসিরাজুল ইসলাম, ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ।

পরিচয় শনাক্তে পিবিআই ফরিদপুর ও সিআইডি ক্রাইম সিন ইউনিট ফরিদপুর ঘটনাস্থলে উপস্থিত হয় উক্ত বিষয়ে পুলিশী তদন্ত অব্যাহত আছে ।

মৃত্যুর সঠিক কারণ নেওয়ার জন্য মৃতদেহ সুরতহাল রিপোর্ট সংশ্লিষ্ট কাগজপত্রসহ ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT