1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো

ফরিদপুরে আরও ২৫ হাম রোগী শনাক্ত, মোট আক্রান্ত ২ হাজার ৬৯৭

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৭৪ Time View

বাংলার আকাশ ডেস্ক :


ফরিদপুর জেলায় হাম রোগের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ১৫ জুন পর্যন্ত ফরিদপুরে মোট হাম আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৯৭ জনে। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে ২১ জনের মৃত্যু হয়েছে।

নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে ২১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৪ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দুটি হাসপাতালে মোট ৬৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৪৫ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। গত ২৪ ঘণ্টায় সেখান থেকে ৩৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। অন্যদিকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২২ জন রোগী ভর্তি রয়েছেন এবং গত এক দিনে ৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন।

উপজেলাভিত্তিক তথ্য অনুযায়ী, জেলায় সর্বাধিক হাম রোগী শনাক্ত হয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রিক এলাকায়, যেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৮১০। এছাড়া ফরিদপুর সদরে ৭৬৩ জন, বোয়ালমারীতে ২৪ জন, আলফাডাঙ্গায় ২১ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন, ভাঙ্গায় ১২ জন, মধুখালীতে ৬ জন এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি, চিকিৎসা কার্যক্রম এবং জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। একই সঙ্গে শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT