1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা

ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৭০ Time View
  ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর জেলা সমাজ সেবা কার্যালয়,বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও এনজিও সমূহের আয়োজনে একটি শোভাযাত্রা ও আলোচনা সভা ‌‌ অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক জনাব এ এস এম আলী আহসান এর সভাপতিত্বে আজ রবিবার সকাল সাড়ে দশটায় ‌ এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে শেষ হয় এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জনাব মোঃ ইয়াসিন কবির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুস সামাদ, প্রফেসর মোঃ শাহজাহান ডাক্তার এম এ জলিল, মফিজ ইমাম মিলন , সুলতান মাহমুদ। এ সময় ফরিদপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বিশ্ব প্রবীণ দিবসে প্রবীণদের কে সমাজের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করার আহ্বান জানান। তারা বলেন অনেক সন্তান আছে যারা বাবা মা কে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসেন অথবা বাবা মায়ের সঠিক যত্ন নেন না। তাদের প্রতি অনুরোধ রেখে বক্তারা বলেন- একদিন আমরা সবাই বৃদ্ধ হবো,তাই আমাদের সবাইকে বাবা মা কে বোঝা মনে না করে সম্পদ হিসেবে গণ্য করতে হবে। অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয় এরা হচ্ছেন শিক্ষকতায় আব্দুল গফুর, প্রবীণ ব্যক্তিত্বে আব্দুর রাজ্জাক মিয়া এবং প্রবীণ মুক্তিযোদ্ধা হিসেবে মোঃ খুশী কে উক্ত সমমনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT