1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

প্রতিমন্ত্রী পলকের চোখে ‘প্রিয়তম’

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ১৭৯ Time View

ঈদুল আজহা উপলক্ষ্যে পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে প্রেক্ষাগৃহে। এর মধ্যে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমা ঘিরে দর্শক উন্মাদনা ব্যাপক। প্রেক্ষাগৃহে গিয়ে টিকিট না পেয়ে মন খারাপ করে ফিরে আসছেন অনেকে।

 

সিনেমাটি প্রেক্ষাগৃহে দেখার জন্য স্ত্রী ও দুই সন্তানসহ সপরিবারে হাজির হয়েছিলেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী নিজেই জানিয়েছেন এ কথা।

 

প্রতিমন্ত্রী পলক দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পৌঁছে গেছি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে। অধীর আগ্রহে অপেক্ষা করছি, সাড়ে চারটা বাজলেই দীর্ঘ প্রতীক্ষিত ‘প্রিয়তমা’ দেখব বলে। আমার প্রিয়তমাসহ অপূর্ব ও অনির্বাণের সঙ্গে।’

 

‘প্রিয়তমা’ সিনেমাটি দেশের পাশাপাশি আগামী ৭ জুলাই মুক্তি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে। এ নিয়ে প্রতিক্রিয়াও জানিয়েছেন শাকিব খান।

 

এ অভিনেতা ফেসবুকে লেখেন, ‘সারাদেশের মানুষের ভালোবাসায় ধন্য হয়ে আগামী ৭ জুলাই সুদূর আমেরিকা-কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘প্রিয়তমা’। এভাবে সবার মন জয় করে ‘প্রিয়তমা’র ভালোবাসা ছড়িয়ে যাবে সমগ্র পৃথিবীতে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT