1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

পেরুতে বাস খাতে পড়ে নিহত ২৪

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

পেরুতে অর্ধশতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে একটি বাস। এ ঘটনায় বাসে থাকা ২৪ যাত্রী নিহত হয়েছেন।

শনিবার ভোরে দেশটির উত্তরাঞ্চলে যাত্রীবাহী একটি বাস পাহাড়ের খাদে পড়ে গেলে এ ঘটনা ঘটে।

পেরুর পরিবহন সংশ্লিষ্ট সংস্থাও (সুত্রান) এক বিবৃতিতে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে। তবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি তারা।

সুত্রান জানিয়েছে, পেরুর উত্তরে এল আল্তো জেলায় কিউ’ওরিয়াঙ্কা ট্যুরস আগুইলা দোরাদা কোম্পানির একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে। এতেই হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বাসটিতে ৬০ যাত্রী ছিলেন।

রাজধানী লিমা থেকে প্রায় এক হাজার কিলোমিটার উত্তরে রিসোর্টের জন্য জনপ্রিয় এল আল্তো এবং মানকোরা এলাকার হাসপাতালে আহতদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাসযাত্রীদের মধ্যে হাইতির কিছু নাগরিকও আছেন।

উল্লেখ্য, ২০২১ সালে আন্দিজ পর্বতের একটি হাইওয়েতে বাস দুর্ঘটনার মুখে পড়ার পর ২৯ জন প্রাণ হারিয়েছিল।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT