1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

পাঁচ দিনে ৬৫০ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ রিজভীর

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৬২ Time View

বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে গত পাঁচ দিনে ৬৫০ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, গত ১৯ মে থেকে এখন পর্যন্ত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ৬৫০ জনের বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গতকাল (মঙ্গলবার) রাজধানীতে সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত অন্তত ৩০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আর গত পাঁচ দিনে মোট মামলা হয়েছে ১৪৮টি এবং প্রায় ৫ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

অবিলম্বে এসব মামলা প্রত্যাহারসহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘গণআন্দোলনে ভীতসন্ত্রস্ত আওয়ামী লীগ খেই হারিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে নারকীয় উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বৈঠক করে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মী ও মিছিল-সমাবেশের ওপর হামলা চালাচ্ছে, গুলি চালাচ্ছে। যত দিন যাচ্ছে ততই ভোট ডাকাত সরকারের হিংস্রতা প্রকট হচ্ছে।’

তিনি বলেন, ‘গত ১৫ বছরের মতো আবারো ভাঁওতাবাজির নির্বাচন করে ক্ষমতায় থাকার গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে মাফিয়া সরকার পুলিশকে জনগণের মুখোমুখি করে দেশে নৈরাজ্য ও সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করছে।’

রিজভী বলেন, ‘সরকার যদি বিরোধী দলের গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচিতে দলীয় ক্যাডার ও পুলিশ দিয়ে হামলা ও বাধা প্রদানের এই ধারা অব্যাহত রাখে, তাহলে জনগণ হাত গুটিয়ে বসে থাকবে না। এর জন্য সৃষ্ট যেকোনো উদ্ভূত পরিস্থিতির দায়ভার সরকারকেই বহন করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT