1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত চাঁদপুরে ইপিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক উদ্যোগ নিয়েছে বেজপা

পপসস এর দুর্নীতি অনিয়ম প্রতিরোধ নির্যাতিত কর্মকর্তা কর্মী দের ‌ অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ১৭০ Time View
 পপসস এর দুর্নীতি অনিয়ম প্রতিরোধ নির্যাতিত কর্মকর্তা কর্মী দের ‌ অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এক সংবাদ সম্মেলন আজ বেলা ১২:০০ টায় ফরিদপুর প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পেশ করেন ‌ পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক ম্যানেজার জোবায়ের স্বপন, অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান, ফরিদপুর পৌরসভার ‌ ২০ নং ওয়ার্ড কাউন্সিলর ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক কর্মী আলমগীর হোসেন ও পাপিয়া আমিন।
এ সময় উপস্থিত ছিলেন শামসুল বারী শানু, সৈয়দ জাকির হোসেন, শ্যামল কুমার বিশ্বাস, মজিবর রহমান জামাল, মোঃ জুবায়ের, কুদ্দুস মোল্লা সহ পল্লী প্রগতি সহায়ক সমিতির সাবেক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তারা যেসব দাবি তুলে ধরেন সেগুলো হলো। অনিয়ম এর মাধ্যমে গঠিত বর্তমান কার্যনির্বাহী পরিষদ বিলুপ্ত/ বাতিল করতে হবে এবং ফরিদপুর শহরের সুধী মহলকে নিয়ে নতুন কমিটি গঠন করতে হবে ।
গঠনতন্ত্র পরিপন্থি ভাবে ও আত্মপক্ষের সুযোগ না দিয়ে বাতিলকৃত সকল সাধারণ পরিষদের সদস্যদের বাতিল চিঠি প্রত্যাহার করতে হবে এবং নতুন সদস্য অন্তর্ভূক্ত করতে হবে ।
পপসস এর গত ১২ বছরের সকল প্রকার দুর্নীতি ও অনিয়ম এর জন্য নিরোপেক্ষ সরকারী তদন্ত কমিটি গঠন করতে হবে। • নিয়ম বর্হিভুত নির্বাহী পরিচালক কুদ্দুস মোল্যা ও তার অনভিজ্ঞ ছেলে সালাউদ্দিন ইবনে কুদ্দুস বাপ্পীর অবৈধ নিয়োগ বাতিল করতে হবে । মানবতা হরনকারী পরিচালক আকরাম হোসেনকে অবিলম্বে অপসারণ করতে হবে। • সমস্ত কর্মকর্তা/ কর্মচারীদের দেনা-পাওনা বুঝিয়ে দিতে হবে। অন্যায় ভাবে চাকুরীচ্যুত ও পদত্যাগে বাধ্যকারীদের চাকুরীতে পুনঃবহাল করতে হবে।
সকল সদস্যদের জমাকৃত সঞ্চয় প্রায় ৪০ কোটি টাকা সুরক্ষা নিশ্চিত করতে হবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT