1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

পদ্মা সেতু হয়ে ফরিদপুর-ঢাকা বাস চালু বুধবার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৮১ Time View

 

পদ্মা সেতু হয়ে ফরিদপুর থেকে সরাসরি বাস চলাচল শুরু হবে আগামী বুধবার।

গত শনিবার পদ্মা সেতু উদ্বোধন হয়। পরদিন রোববার থেকে সড়কপথে সেতুর ওপর দিয়ে যাতায়াত শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহণসহ বিভিন্ন যানবাহন।

দক্ষিণাঞ্চলের সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল করলেও বিভিন্ন অজুহাতে ফরিদপুর থেকে তা বন্ধ ছিল। তবে বুধবার থেকে সরাসরি পরিবহণ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে বাস মালিকপক্ষ।

ওই দিন সকাল ৬টায় করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইনের প্রথম বাসটি ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশে ছাড়বে। তবে ঢাকা থেকে কখন ফরিদপুরের উদ্দেশে যাত্রা করবে সে বিষয়ে মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়ে জানাবে বলে পরিবহণটির গাবতলীর কাউন্টার মাস্টার মো. মাসুদ জানিয়েছেন।

গোল্ডেন লাইন পরিবহণের কাউন্টার ব্যবস্থাপক নুরুল আলম বলেন, বুধবার সকাল ৬টায় প্রথম ট্রিপ ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা যাবে। পরবর্তীতে এক ঘণ্টা পরপর পাঁচটি ট্রিপ ফরিদপুর থেকে ছাড়া হবে।

তিনি বলেন, আপাতত ফরিদপুর থেকে ঢাকার গাবতলী পর্যন্ত ৩৫০ টাকা ভাড়া নিচ্ছি। পরবর্তীতে ভাড়া পুনর্নির্ধারণ করা হবে।

করিম গ্রুপের গোল্ডেন লাইনের বাসের পাশাপাশি বিআরটিসি এসি বাস চলাচলের কথা রয়েছে বলেও একটি সূত্র জানিয়েছে।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT