1. admin@banglarakash.com : admin :
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

নেইমারের পা ভাঙায় উল্লাস করে ব্রাজিলের সমর্থকরা

বাংলার আকাশ ডট কম Email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ১৬১ Time View

বাংলার আকাশ ডেস্ক:

কাতার বিশ্বকাপে ব্রাজিলের দলে থাকা রাফিনিয়া ক্লাব ফুটবলে খেলেন লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায়। গত বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে পায়ের গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার।

ব্রাজিলের পরের ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচে চোটাক্রান্ত নেইমার খেলতে পারবেন না। শুধু তাই নয়, গ্রুপপর্বে ব্রাজিল নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে ক্যামেরুনের বিপক্ষে। সেই ম্যাচেও নেইমারের খেলা অনিশ্চিত। এতকিছুর পরও চোটাক্রান্ত নেইমারকে নিয়ে সমালোচনায় মুখর ব্রাজিলিয়ানরা। এমনটি জানিয়ে রাফিনিয়া বলেন, আর্জেন্টাইন সমর্থকরা মেসিকে ঈশ্বর মনে করে, পর্তুগাল সমর্থকরা রোনালদোকে মনে করে রাজা। আর ব্রাজিলের সমর্থকরা নেইমারের পা ভাঙায় উল্লাস করে। কী দুঃখজনক ব্যাপার।

ইনস্টাগ্রাম পোস্টে নিজের হতাশা প্রকাশ করে ব্রাজিলে জন্ম নেওয়াটা নেইমারের দুর্ভাগ্য বলেও মন্তব্য করেন রাফিনিয়া। তিনি বলেন, নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল হচ্ছে ব্রাজিলিয়ান হয়ে জন্ম নেওয়া। এই দেশ তার প্রতিভা এবং ফুটবলের জন্য যোগ্য নয়।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT