1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৭

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৩ Time View

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কমঃ

 

সিরীয় সংলগ্ন তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পে এখনো পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বহু বাড়ি ধ্বংস হয়ে গেছে।

 

সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে তুরস্কের গাজিয়ানতেপ শহরের কাছেই কম্পনের ঘটনা ঘটে। এর গভীরতা ছিল ১৭.৯ কিলোমিটার। এখন পর্যন্ত ১৭ জন নিহতের খবর পাওয়া গেছে।

 

রাজধানী আঙ্কারা এবং অন্যান্য শহরেও কম্পন অনুভূত হয়েছে। প্রাণহানি এড়াতে ঘর থেকে দ্রুত বের হয়ে পথে চলে আসেন বহু মানুষ। এখন পর্যন্ত হতাহতের খবর না পাওয়া গেলেও ভূমিকেম্প বেশ কিছুভবন ধসে পড়েছে। এতে আটকাও পড়েছেন অনেকে। দিয়ারবাকের শহরের একটি শপিং মল ধসে পড়েছে।

 

ওসমানিয়া প্রদেশে ভবন ধসে পাঁচজন নিহতের খবর দিয়েছেন সেখানকার গভর্নর। তিনি বলেন, ৩৪টি ভবন ধসে পড়েছে। সানলিউরফা শহরেরও পাঁচজনের প্রাণহানি ঘটেছে। সেখানে ১৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

ভূমিকম্পের স্থায়িত্ব ছিল প্রায় ৪৫ সেকেন্ড। এর কিছুক্ষণের মধ্যে আফটার শকের খবর পাওয়া যায়। এদিকে সিরিয়া, সাইপ্রাস এবং লেবাননেও কম্পন অনুভূত হয়েছে।

 

তুরস্ক বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্প অঞ্চলে অবস্থিত। ১৯৯৯ সালে দেশের উত্তর-পশ্চিমে একটি শক্তিশালী কম্পনের পর ১৭ হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।

 

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT