1. admin@banglarakash.com : admin :
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ডা. মুরাদের বক্তব্য কোট করে ওয়াজ করলেন তাহেরী

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ১৮৯ Time View

সংসদ সদস্য এবং সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান দীর্ঘদিন আলোচনার বাইরে। কিন্তু হঠাৎ তার দেখা মিলল ওয়াজ মাহফিলে মঞ্চের চেয়ারে।

সম্প্রতি জামালপুরের দামোদরপুর পোগলদিঘা সরিষাবাড়ী এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। সেখানে আলোচক ছিলেন মাওলানা মুফতি গিয়াস উদ্দিন  তাহেরী। তার পাশে বসে ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ।

সেই ওয়াজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, তাহেরীর আগে বক্তব্য দেন ডা. মুরাদ।

এ সময় ডা. মুরাদ বলেন, ইসলাম শান্তির ধর্ম। সেই বক্তব্যকে কোট করে তাহেরী আলোচনা করেন। তাহেরী শ্রোতাদের উদ্দেশে বলেন, যেমন কর্ম করবেন, তেমন ফল পাবেন। যেমন মাটিতে আমের গাছ লাগালে আম পাওয়া যায়; কিন্তু ভুট্টা পাওয়া সম্ভব না। পাশে বসা ডা. মুরাদ হাসান মাথা ঝাঁকিয়ে সম্মতি দিচ্ছেন।

এর আগে গত বছর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশালীন ফোনালাপ দেশজুড়ে ভাইরাল হওয়ার পর বিতর্ক ওঠে জামালপুর-৪ আসনে সংসদ সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে ঘিরে। বিতর্কিত কর্মকাণ্ডের পর প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি পদত্যাগ করেন। এর পর বিদেশে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর বাড়িতেই থাকেন। এর পর থেকে তাকে তেমন কোনো কর্মসূচিতে দেখা যায় না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT