1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

ট্রাইব্যুনালের সিসিটিভি ফুটেজ গায়েব, তদন্তে জানানো হয়েছে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৩ Time View

বাংলার আকাশ ডেস্ক –

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ের নির্দিষ্ট স্থানে স্থাপিত সিসি ক্যামেরার ফুটেজ গায়েব হওয়ার ঘটনা ফ্যাক্টস ফাইন্ডিং কমিটিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। ট্রাইব্যুনালের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহা বুধবার (১ এপ্রিল) ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, প্রযুক্তিগত বিভিন্ন উপায়ে চেষ্টা করেও ওই দিনের সিসিটিভি ফুটেজ উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় প্রসিকিউটর গাজী এম এইচ তামিমের কক্ষে টাকার ব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। অভিযুক্ত ব্যক্তি আবজালুলের পরিবারের একজন সদস্য বলে অভিযোগ রয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা সেদিনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করতে গেলে দেখা যায়, হার্ডড্রাইভে সংশ্লিষ্ট দিনের কোনো ফুটেজ পাওয়া যায়নি।

এদিকে ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান গোলাম মর্তূজা মজুমদারের হ্যাক হওয়া ফোন ও হোয়াটসঅ্যাপ উদ্ধার করা হয়েছে বলেও জানান তানভীর জোহা। তবে হ্যাকারদের শনাক্ত করা গেলেও তাদের এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT