1. admin@banglarakash.com : admin :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সফরে বাংলাদেশ-তুরস্ক সম্পর্কের নতুন সম্ভাবনা শরণখোলায় আগুনে ভস্মীভূত ৫ দোকান, লাখ টাকার ক্ষয়ক্ষতি বন্ধুদের সঙ্গে পাহাড় ভ্রমণে গিয়ে প্রাণ হারালেন যুবক স্বাস্থ্যসেবার উন্নয়নে দেশে আরও ৭-৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে ফরিদপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ডেঙ্গু প্রতিরোধে ফরিদপুরে জনসচেতনতামূলক র‍্যালি, পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান ফরিদপুরে হামের প্রকোপ কমছে না, ছয় মাসে আক্রান্ত ২ হাজার ৪২২ জন নবাগত জেলা প্রশাসকের সঙ্গে ফরিদপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত টোকিওতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৯০ Time View

ডেস্ক রিপোর্টার

পোর্ট এলিজাবেথ টেস্টে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ডিন এলগার। ডারবানে সিরিজের প্রথম টেস্টে ২২০ রানে হেরেছে মুমিনুল হকের দল।

পোর্ট এলিজাবেথে আজ শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্ট জিতে সিরিজে সমতায় আনার চ্যালেঞ্জ নিতে হবে বাংলাদেশকে।

সাদমান ইসলামের জায়গায় টেস্ট দলে ফিরেছেন তামিম ইকবাল। প্রথম টেস্টে তাঁর খেলার কথা থাকলেও পেটের পীড়ায় ভোগায় খেলতে পারেননি। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ১১ মাস পর টেস্ট সংস্করণে ফিরলেন তামিম।

চোট পেয়ে দেশে ফিরে যাওয়া পেসার তাসকিন আহমেদের জায়গায় খেলবেন স্পিনার তাইজুল ইসলাম। অর্থাৎ, দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। দুজন স্পিনার ও দুজন পেসার নিয়ে খেলবে মুমিনুল হকের দল।

পোর্ট এলিজাবেথে সেন্ট জর্জেস পার্কের এই মাঠের উইকেটে ঘাস আছে, তবে ম্যাচ শুরুর আগে ঘাস বেশ খানিকটা ছেঁটে ফেলা হয়েছে। এ মাঠে বাতাসও বেশ বড় ভূমিকা রাখে। প্রায় ৫০ কিলোমিটার গতিতে শুষ্ক বাতাস বয়ে যায়।

এ মাঠে বাতাসে আর্দ্রতা না থাকায় সুইং পেতে কষ্ট হবে পেসারদের। আছে বৃষ্টির সম্ভাবনাও, বিশেষ করে তৃতীয় দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়ে রাখা হয়েছে।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, ইয়াসির আলী, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ হোসেন ও ইবাদত হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT