1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজবাড়ীতে ৫টি অস্ত্রসহ ৫ জন অস্ত্রধারী আটক: র‍্যাব-১০ পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

টঙ্গীতে কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেফতার

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৩০৬ Time View

গাজীপুরের টঙ্গীতে টাকা ভাগাভাগি এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনায় উভয় দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন এবং বুধবার রাতে টঙ্গীর মিত্তিবাড়ি এলাকা থেকে দুই কিশোর গ্যাং দলের প্রধান দু’জনকে গ্রেফতার করা হয়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো- টঙ্গী পশ্চিম থানার কাঠালদিয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে এনামুল হক অনিক (৩১), বড় দেওড়া এলাকার শাহীন মিয়া ওরফে কাওয়া শাহীনের ছেলে রাশেদ খান মেনন (২৫), মৃত বারেকের ছেলে তাজুল ইসলাম (২৫), মো. ইউসুফের ছেলে আল-আমিন (৩২), আহাম্মদ আলীর ছেলে মোজাফফর হোসেন (৩৮), টঙ্গী পূর্ব থানা গোপালপুর এলাকার নাসির উল্লাহর ছেলে আরাফ উল্লাহ ওরফে রিফাত (২৪) এবং কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া গ্রামের বাদল হোসেনের ছেলে টঙ্গীর বাসিন্দা আজাহার হোসেন (২১)।

গ্রেফতারকৃতদের মধ্যে দুই কিশোর গ্যাং দলের দলনেতা রাশেদ খান মেনন এবং এনামুল হক অনিককে বুধবার রাতে টঙ্গীর মিত্তিবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আটক রাশেদ খান মেনন স্থানীয় ছাত্রলীগ কর্মী ও ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর হাজী সেলিম মিয়া এবং এনামুল হক অনিক গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী নুর মোহাম্মদ মামুনের অনুসারী বলে জানান স্থানীয়রা।

এদিকে, স্থানীয় সাংবাদিক বার্তা বাজার ও এশিয়ান টেলিভিশনের ও গাজীপুর জেলা প্রতিনিধি আরিফ চৌধুরীর ওপর হামলার ঘটনায় তিনি নিজে বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪ জনকে আসামী করে বিকেলে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম যুগান্তরকে জানান, গ্রেফতারকৃতদেরকে আগামীকাল শুক্রবার গাজীপুর আদালতে পাঠনো হবে।

উল্লেখ্য, টঙ্গীতে চুরি করা লোহা বিক্রির টাকা ভাগাভাগি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র কডে দুই কিশোর গ্যাংয়ের মধ্যে বুধবার রাতে টঙ্গী পশ্চিম থানার সামনে মারামারির ঘটনা ঘটে।

এসময় ঘটনা ভিডিও করার সময় স্থানীয় সাংবাদিক বার্তা বাজার ও এশিয়ান টেলিভিশনের ও গাজীপুর জেলা প্রতিনিধি আরিফ চৌধুরীর ওপর হামলা চালায় কিশোর গ্যাংয়ের সদস্যরা।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT