1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও যে কারণে হারবে ইমরান খানের দল

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪১ Time View

রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পাকিস্তানে শুরু হয়েছে নির্বাচনি দামামা। ৮ ফেব্রুয়ারির ভোটের দিনে এবার ভাগ্য পরীক্ষার মাঠে থাকছে দেশটির প্রধান ১৩ দল। পাকিস্তানে মোট নিবন্ধিত দল ১৬৭টি। এর মধ্যে ক্রীড়ানক ভূমিকায় থাকা প্রভাবশালী এই ১৩ দলের হাতেই ‘মসনদ দখল’র তির।

জনপ্রিয়তার দিক থেকে পাকিস্তানে এখন শীর্ষে রয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ক্রিকেটের মাঠ থেকে রাজনীতিতে আসা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের হাতে গড়ে উঠেছে দলটি।

খান কারাগারে বন্দি থাকায় বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন দেশটির আইনজীবী ও রাজনীতিবিদ গোহর আলী খান। ২০১৮ সালের আগস্টে ক্ষমতায় বসেন খান। কিন্তু কয়েক বছরের মধ্যেই দেশটির সেনাবাহিনী তার বিরুদ্ধে চলে যাওয়ায় ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হন।

এর পর থেকেই তার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা করা হয়েছে। খানের দলের নির্বাচনি প্রতীক ক্রিকেট ব্যাটও ছিনিয়ে নেওয়া হয়েছে। ফলে দলের প্রার্থীরা এখন স্বতন্ত্র হিসাবে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়েছেন। তবে এসব প্রতিবন্ধকতার পরও দেশজুড়ে খানের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

কিন্তু জনপ্রিয়তায় এগিয়ে থাকলেও পাকিস্তানের বড় একটি অংশের মানুষ মনে করেন আগামী ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণপরিষদ নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফ।

সম্প্রতি পাকিস্তানের সংবাদমাধ্যম উর্দু নিউজের এক জরিপে বলা হয়, পাকিস্তানে এখনো সবচেয়ে বেশি জনপ্রিয় ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ৩৩ দশমিক ৭ শতাংশ মনে করেন, পাকিস্তানে এখনো সবচেয়ে জনপ্রিয় দল পিটিআই। অংশগ্রহণকারী ভোটারদের মধ্যে ২৩ শতাংশের পছন্দের দল মুসলিম লীগ-নওয়াজ।

জরিপে দলগতভাবে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এগিয়ে থাকলেও প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের নেতা নওয়াজ শরিফ।

জরিপে অংশ নেওয়া ৩৪ দশমিক ৮ শতাংশ ভোটার মনে করেন, পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বিপরীতে ২৯ দশমিক ৮ শতাংশ ভোটার মনে করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

তবে জনপ্রিয়তার বিচারে ইমরান খান ও তার দল পিটিআই অনেকটাই এগিয়ে থাকলেও বাস্তবতা হলো—দলটির নেতা-কর্মীদের নির্বাচনী প্রচারে অংশ নিতে বাধা দেওয়া হচ্ছে খোদ সরকারের তরফ থেকেই। দলটির প্রতীক পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে তথাকথিত ‘দলীয় শৃঙ্খলার’ অভিযোগ তুলে। ইমরান খানকে চার মামলায় যথাক্রমে ৩ বছর, ১০ বছর, ১৪ বছর ও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাচনের তারিখ ঘোষণার আগে থেকেই পিটিআই নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় করা হয়েছে। নির্বাচনি প্রচারেও তাদের সশরীরে খুব একটা দেখা যাচ্ছে না। এবার পিটিআই সামাজিক যোগাযোগমাধ্যমকে হাতিয়ার বানিয়ে প্রশাসনের বিরুদ্ধে পাল্টা জবাব এবং নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছে। দলের অনেক মাঝারি সারির নেতা নির্বাচনে প্রার্থী হয়েছেন। যদিও তাদের বেশিরভাগই পরীক্ষিত নন এবং দলীয় প্রতীকে নয় বরং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তারা ভোটের ময়দানে নেমেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT