1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, অব্যাহত রাখবেন ক্লাব ক্যারিয়ার ফরিদপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ দুই স্থানে ৪ জনের মৃত্যু নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিল, হেক্সা স্বপ্ন আবারও ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপই ক্যারিয়ারের শেষ আসর, জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো কুড়িগ্রামে নালার পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে গোসল করতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট, দুই শিশুর মৃত্যু সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন স্কুলশিক্ষার্থীর

ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি না পাওয়ায় আদালতে ইমরান

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৩ Time View

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি না দেওয়ায় আদালতের দারস্থ হয়েছেন তিনি।

জিও নিউজ জানিয়েছে, সোমবার একটি বিশেষ আদালতে আবেদন করেন সাবেক এই ক্রিকেটার। অ্যাটক জেল সুপারিনটেনডেন্ট তাকে ছেলেদের সঙ্গে কথা বলার অনুমতি দেননি বলে অভিযোগ করা হয়েছে।

ইমরান খানকে গত ৫ আগস্ট তোশাখানা মামলায় তাকে দোষী সাব্যস্ত করার পর তাকে গ্রেফতারের পর থেকে অ্যাটক কারাগারে বন্দি রয়েছেন।

খবরে বলা হয়েছে, এর আগে গত মাসে সাবেক প্রধানমন্ত্রীকে তার ছেলেদের সঙ্গে কথা বলার জন্য অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে নথিভুক্ত মামলার শুনানির জন্য গঠিত বিশেষ আদালতের অনুমতি দেওয়া হয়েছিল।

তবে পিটিআই প্রধান সোমবার করা পিটিশনে আদালতের আদেশ লঙ্ঘনের জন্য অ্যাটক জেল সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা চেয়েছেন।

পিটিশনে খান দাবি করেছেন, জেলের কর্মকর্তারা তাকে গোপন আইনের অজুহাতে তার ছেলেদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের অনুমতি দিতে অস্বীকার করেছেন।

এর আগে পিটিআই প্রধান তার আইনজীবী উমায়ের নিয়াজি এবং শিরাজ আহমেদের মাধ্যমে বিচারক আবুল হাসনাত জুলকারনাইনের আদালতে লন্ডনে বসবাসকারী তার ছেলে কাসিম খান এবং সুলাইমান খানের সঙ্গে টেলিফোনে কথা বলার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন।

ওই পিটিশনে ইমরান বলেছিলেন, ‘আমি আমার ছেলে কাসিম এবং সুলাইমানের সঙ্গে টেলিফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কথা বলতে চাই।’ পরে আদালত তা অনুমোদন করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT