1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের সদরপুরে ৩১৫ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২ ফরিদপুরে ডিবি পুলিশের অভিযানে হেরোইনসহ আটক ১ বাগেরহাটে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ফরিদপুর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের

চোটে পড়লেন মোস্তাফিজও

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ২৭৫ Time View
LONDON, ENGLAND - JULY 05: Mustafizur Rahman of Bangladesh bowls during the Group Stage match of the ICC Cricket World Cup 2019 between Pakistan and Bangladesh at Lords on July 05, 2019 in London, England. (Photo by Jordan Mansfield/Getty Images)

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি ২০ ও ওয়ানডে সিরিজে খেলতে যাওয়া বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার চোট আক্রান্ত হয়েছেন। এবার এই তালিকায় যোগ হয়েছে পেসার মোস্তাফিজুর রহমানের নাম।

দলীয় সূত্রে জানা গেছে, মোস্তাফিজ অ্যাঙ্কেলের চোটে পড়েছেন। তবে চোট কতটা গুরুতর, এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু জানা যায়নি।

এর আগে হারারেতে প্রথম ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন ওপেনার লিটন দাস। ম্যাচ চলাকালীন সময়ে তাকে হাসপাতালে নিয়ে স্ক্যান করানো হয়। পরবর্তীতে জানা যায় লিটনকে ৩-৪ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।

এছাড়া মুশফিকুর রহিম ব্যাটিং করার সময় আঙ্গুলে চোট পান। অন্যদিকে পেসার শরিফুল ইসলাম ফিল্ডিংয়ের সময় ব্যথা পান।

রোববার জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচটিতে মুশফিককে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। তবে শরিফুলকে নিয়ে এখনো কোনো নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না।

এর আগে টি ২০ সিরিজে চোটে পড়েন অধিনায়কের দায়িত্ব পাওয়া নুরুল হাসান সোহান। ফলে ওই সময়ই তার সিরিজ শেষ হয়ে যায়।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT