1. admin@banglarakash.com : admin :
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শিল্পায়নে গ্যাস সরবরাহ ও পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের দাবি জানালেন নায়াব ইউসুফ ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত ফরিদপুরে ডিবি ও সালথা থানা পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতা আটক নগরকান্দায় অবৈধ কেক কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা ফরিদপুরে শব্দ দূষণ রোধে সচেতনতামূলক কর্মসূচি ও মোবাইল কোর্ট পরিচালনা সালথায় মাদকবিরোধী মানববন্ধন, অপরাধীদের শাস্তির দাবি জোরদার নগরকান্দায় ট্রলি চাপায় আহত মাদ্রাসা ছাত্রীর মৃত্যু ফরিদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফরিদপুরে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা, ২ মে গণমিছিল ঘিরে কর্মসূচি জোরদার ফরিদপুরে নবাগত জেলা প্রশাসককে জেলা তথ্য অফিসের শুভেচ্ছা

চীনে প্রবল বৃষ্টি ও বন্যায় ১০ জনের প্রাণহানি

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ১৪৯ Time View

চীনের উত্তরাঞ্চল হেবেই প্রদেশে প্রবল ও বন্যায় এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে নিখোঁজ হয়েছেন অন্তত ১৮ জন।

এরই মধ্যে দীর্ঘস্থায়ী বন্যা ও ভূমিধসের শঙ্কায় অঞ্চলটিতে রেড অ্যালার্ট জারি হয়েছে। প্রাণহানি এড়াতে ব্যাপক উদ্ধার তৎপরতা চালাচ্ছে প্রশাসন।

শনিবার দুপুরের মধ্যে জনবহুল প্রদেশটি থেকে সরিয়ে নেয়া হয়েছে ৫০ লাখের বেশি মানুষকে। এরই মধ্যে পানিতে তলিয়ে আছে রাস্তাঘাট। বিধ্বস্ত হয়েছে বাড়িঘর ও বহু স্থাপনা। প্লাবিত হয়েছে মাইলের পর মাইল কৃষিজমি। ফলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে নজিরবিহীন বৃষ্টি-বন্যায় গত মাসেই ১৪২ জনের মৃত্যু হয়েছে চীনে। টাইফুন ডকসুরির প্রভাবে ১৪০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছে অঞ্চলটি। ২০২১ সালেও প্রবল বন্যায় তিন শতাধিক মানুষের প্রাণ যায় দেশটিতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT