1. admin@banglarakash.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

চীনের প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

বাংলার আকাশ ডট কম email: banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২
  • ১৯৪ Time View

বাংলার আকাশ ডেস্ক:

চীনে কঠোর করোনা বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ জোরদার হচ্ছে। বিক্ষোভকারীরা প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন। তারা এবার শি জিনপিং এবং কমিউনিস্ট পার্টির পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট শি জিনপিং এবং কমিউনিস্ট পার্টির পদত্যাগ চেয়ে সাংহাই শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। তাদের অনেককে পুলিশের গাড়িতে তুলতে দেখা গেছে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের পদত্যাগ চেয়ে ‘শি জিনপিং সরে দাঁড়ান’ ‘কমিউনিস্ট পার্টি সরে দাঁড়াও’ বলে স্লোগান দিয়েছে। তাদের অনেকের হাতে ফাঁকা সাদা ব্যানার ছিল। অনেকেই আবার মোমবাতি জ্বালিয়ে ও ফুল দিয়ে উরুমছি শহরে নিহতদের শ্রদ্ধা জানিয়েছে।

উরুমছিতে সম্প্রতি একটি ভবনে আগুন লেগে ১০ জন নিহত হয়। তারা ভবনে আটকা পড়ার জন্য কোভিড বিধিনিষেধকে দায়ী করা হচ্ছে।

চীনে সাধারণত শি জিনপিং ও কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে প্রকাশ্যে পদত্যাগের দাবিতে গণমানুষের এমন বিক্ষোভ বিরল ঘটনা। কারণ, দেশটির আইন অনুসারে, সরকার নিয়ে সরাসরি কোনো সমালোচনার ফল হতে পারে কঠোর শাস্তি।

(আহৃত)

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT