1. admin@banglarakash.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

গাঁজা-অস্ত্র নিয়ে কারাগারে ঢুকছিল সিটি করপোরেশনের ট্রাক

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

গাঁজা ও দেশীয় অস্ত্র নিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে প্রবেশকালে গাজীপুর সিটি করপোরেশনের ট্রাকসহ ট্রাকচালক ও চালকের সহকারী গ্রেফতার হয়েছেন। শনিবার আটক ব্যক্তিদের ৫ দিন রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার ছোট দেওরা এলাকার বাসিন্দা ট্রাকচালক মো. আবু নাঈম (২৮) ও একই থানার শান্তি পল্লী এলাকার চালকের সহকারী মো. আশরাফ (৩০)।

পুলিশ ও কারাগার সূত্র জানায়, শুক্রবার সকালে ময়লা-আবর্জনা আনতে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ঢুকছিল গাজীপুর সিটি করপোরেশনের ড্রাম ট্রাক। কারাগারের গেটের সামনে কারারক্ষীরা ট্রাকটি তল্লাশি করে। এ সময় ট্রাকের সিট কাভারের ভেতর থেকে কালো টেপ দিয়ে পেঁচানো প্রায় ২৫০ গ্রাম গাঁজা, ২টি দা, ১টি চাকু এবং ২টি মোবাইল উদ্ধার করা হয়।

পরে কোনাবাড়ী থানা পুলিশের কাছে ওইসব অবৈধ মালসহ দুজনকে সোপর্দ করা হয়েছে। তবে কারাগারের মূল ফটক থেকে গাড়িটি তল্লাশি করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার ওসি কেএম আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গাঁজা ও দেশীয় অস্ত্র নিয়ে কারাগারে প্রবেশ করছিল ময়লা নেওয়ার ড্রাম ট্রাক। এ সময় কারারক্ষীরা দুজনকে আটক করে থানায় খবর দেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT