1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পরিচিত ব্যক্তির ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে প্রতারণা, সিআইডির অভিযানে একজন গ্রেপ্তার গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৯০ বন্যা মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান, আন্তঃমন্ত্রণালয় সভায় গুরুত্ব ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে বিক্ষুব্ধ এইচএসসি পরীক্ষার্থীদের আশ্বাস দিলেন শিক্ষামন্ত্রী, প্রয়োজনে পুনঃপরীক্ষার ইঙ্গিত পাঁচ দফা দাবিতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ, বুধবার নতুন কর্মসূচির ঘোষণা শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা অনুসরণের আহ্বান বিতর্কচর্চা গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তোলে, কার্যকর সংসদের গুরুত্ব তুলে ধরলেন কিরণ বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসনকে সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম জোরদারের আহ্বান নাসিব কেন্দ্রীয় নির্বাচন ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মৌসুমী নিম্নচাপের প্রভাবে চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি

ক্রিমিয়া স্বাধীন করেই ইউক্রেন যুদ্ধ শেষ করব: জেলেনস্কি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৩২২ Time View

বাংলার আকাশ ডেস্ক রিপোর্টঃ

ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে ক্রিমিয়া দিয়ে এবং ওই অঞ্চলটিকে স্বাধীন করার মাধ্যমেই এ যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া উপদ্বীপটির একটি বিমানঘাঁটিতে একাধিক বিস্ফোরণের কয়েক ঘণ্টা পর দেওয়া এক ভাষণে মঙ্গলবার তিনি এ কথা বলেন। খবর বিবিসি ও রয়টার্সের।

নোভোফেদোরিভকার সাকি সামরিকঘাঁটিতে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে ওই সিরিজ বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

মঙ্গলবার রাতে দেওয়া ভাষণে জেলেনস্কি উপদ্বীপটিতে বিস্ফোরণের কথা উল্লেখ না করলেও ক্রিমিয়া নিয়ে তার আবেগ ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ক্রিমিয়া ইউক্রেনের, আর আমরা কখনোই তা ছেড়ে দেব না। এই বিস্ফোরণে ইউক্রেনের দায় নেই বলেও তিনি দাবি করেছেন।

ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের হলেও ২০১৪ সালে এক গণভোটের পর থেকে রাশিয়া উপদ্বীপটি নিজেদের দখলে রেখেছে।

অনেক ইউক্রেনীয়ই মনে করেন, ২০১৪ সালে রাশিয়ার ইউক্রেন দখলের মধ্য দিয়েই দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হয়েছে।

জেলেনস্কি তার মঙ্গলবারের ভাষণে বিস্ফোরণ নিয়ে কিছু না বললেও উপদ্বীপটিকে ফের ইউক্রেনের দখলে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আহৃত

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT