1. admin@banglarakash.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এস এ মান্নান ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুরে বান্ধব পল্লীতে দুটি সাততলা ভবন নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি নায়াব ইউসুফ কাতারে আটকে থাকা ইরানি তহবিল ছাড়তে যুক্তরাষ্ট্রের নীতিগত সম্মতি, আলোচনায় নতুন অগ্রগতি পহেলা বৈশাখে থাকতে পারে বজ্রবৃষ্টি, কিছুটা কমবে গরমের তীব্রতা শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক ব্যানার বন্ধে কড়া পদক্ষেপের ঘোষণা বিমানবন্দর থেকে ফেরার পথে প্রবাসীকে জিম্মি করে লুট ফরিদপুরে আল মামুন হজ্জ কাফেলার হজ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ মাসুমা বেগম, সবাই সুস্থ চট্টগ্রামের ষোলশহরে চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নতুন বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্যা নিশ্চিতের অঙ্গীকার নাহিদ ইসলামের

এবার ইসির কাছে যে প্রতীক চাইলেন হিরো আলম

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ১৩১ Time View

অভিনেতা আকবর হোসেন খান পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সেই আসনে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। স্বতন্ত্র এই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী আরাফাতের (মোহাম্মদ এ আরাফাত)।

এর আগে বগুড়া-৪ ও ৬ আসনের উপ-নির্বাচনে একতারা প্রতীকে নির্বাচন করছেন হিরো আলম। এবারও এই আসনে তিনি একতারা প্রতীক চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপ-নির্বাচনে মহাজোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে মাত্র ৮৩৪ ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম।

হিরো আলম বলেন, আমি বগুড়ার নির্বাচনে একতারা প্রতীক নিয়ে নির্বাচন করেছি। তাই আমি ঢাকা-১৭ আসনে নির্বাচনে একতারা প্রতীক চেয়েছি। আশা করছি এ প্রতীক পেয়ে যাব। আমি যতটুকু জেনেছি আর কেউ এই প্রতীক চাননি।

গত ১৫ মে চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়। সংসদের কোনো আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। আগামী ১২ আগস্টের মধ্যে ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনের ভোট হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT