1. admin@banglarakash.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নজরুলের জন্মজয়ন্তীতে সরকারি ছুটির দাবি, পরিবারের আহ্বান যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি নিয়ে উত্তেজনা, বাধা হয়ে দাঁড়াতে পারে ইসরাইল ঈদের ছুটিতে ভোমরা স্থলবন্দরে টানা ৭ দিন আমদানি–রফতানি বন্ধ জুলাই অভ্যুত্থানের মামলা: ৪০ গুলির দাবি, তদন্তে কোনো প্রমাণ মেলেনি টাঙ্গাইলে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দার বাসিন্দা গাইবান্ধায় ৬০ মণ ভেজাল হলুদ-মরিচের গুঁড়া ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা নতুন পে-স্কেল: বেসিকের ৫০% ও সম্ভাব্য ১০০% বৃদ্ধিতে কোন গ্রেডে কত বেতন বাড়তে পারে ইনজুরিতে মাঠ ছাড়লেন মেসি, বিশ্বকাপ নিয়ে দুশ্চিন্তা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী আজ ঈদের ছুটির মধ্যেও আজ ও কাল নির্দিষ্ট এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম

ঈদ আনন্দমেলায় যেভাবে ধরা দিচ্ছেন রাজ-পরীমনি

বাংলার আকাশ ডট কম email:banglar.akash.sif@gmail.com
  • Update Time : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ২৬৯ Time View

নানা আলোচনা সমালোচনার মধ্যে ক্যারিয়ার সামনের দিকে টেনে নিয়ে যাওয়া ঢাকাই সিনেমার নায়িকা পরীমনি বিয়ের পর কিছুটা থিতু হয়েছেন। প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করতে যাচ্ছেন। এ কারণে অভিনয় থেকে কিছুটা দূরে তিনি।

অন্তঃসত্ত্বা অবস্থায়ই দর্শকদের কাছে ধরা দিচ্ছেন পরীমনি। সঙ্গী স্বামী রাজ। ঈদুল আজহার বিশেষ আনন্দমেলায় এই দম্পতিকে দেখা যাবে।

প্রতি ঈদেই বিটিভির বিশেষ আকর্ষণ থাকে আনন্দ মেলা। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। তবে এই আয়োজনের সবচেয়ে বড় চমক থাকছে উপস্থাপনায়। যে কাজটি সামলাবেন আফরান নিশো।

নিশোর উপস্থাপনায় ঈদ আনন্দ মেলার একটি অংশে দেখা যাবে আলোচিত রাজ-পরীকে।

উপস্থাপক নিশোর মুখোমুখি হয়ে তারা আনন্দঘন আড্ডায় মেতে উঠবেন। একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে বিটিভি।

অনুষ্ঠানটিতে উপস্থাপনায়ও ভিন্ন স্টাইল আনা হয়েছে। উপস্থাপনার জন্য আফরান নিশো তার অভিনীত বিভিন্ন নাটকের জনপ্রিয় চার-পাঁচটি চরিত্রে হাজির হবেন। এর মাধ্যমে মাতিয়ে তুলবেন পুরো অনুষ্ঠান। আনন্দ মেলার পরিকল্পনা করেছেন জগদীশ এষ। লিটু সাখাওয়াতের গ্রন্থনায় প্রযোজনা করেছেন আফরোজা সুলতানা ও হাসান রিয়াদ।

এবারের আনন্দ মেলার জন্য একটি থিম সং তৈরি করা হয়েছে। যেখানে কণ্ঠ দিয়েছেন বেলাল খান ও লিজা।  থাকছে ঢাকা ব্যান্ডের মাকসুদের পরিবেশনা।

এছাড়া রয়েছে নিশিতা বড়ুয়া, সাব্বির, লিজা ও রাজীবের কণ্ঠে একটি মৌলিক গান।

অনুষ্ঠানে সিনেমার গানের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক সাইমন। থাকছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাচ। চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন হাজির হবেন তার সিনেমার জনপ্রিয় নায়িকা অঞ্জনাকে নিয়ে। এছাড়া থাকছে সমসাময়িক বিষয়ের ওপর তিনটি নাটিকা এবং মীরাক্কেলের কৌতুক অভিনেতাদের নিয়ে আড্ডা।

ঈদের দিন রাত দশটার ইংরেজি সংবাদের পর বিশেষ এই ম্যাগাজিন অনুষ্ঠান প্রচার হবে।

(আহৃত)

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT