1. admin@banglarakash.com : admin :
বুধবার, ২০ মে ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পুলিশ সুপারের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরে যুবদলের প্রচারণা সভা, জুলাই সনদ নিয়ে ‘মিথ্যাচারের’ অভিযোগ সিলেটে ইতিহাস গড়ল বাংলাদেশ, টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ জামিনে বেরিয়ে আবারও তাণ্ডব: রাজধানীর আদাবরে তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদের গ্যাংয়ের হামলা-চাঁদাবাজি পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ড: ভেতরে খুন চলাকালীন বাইরে দরজায় নক করছিলেন মা, চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ দুর্যোগে প্রান্তিক মানুষের সংকট গভীর, সামাজিক সুরক্ষায় বরাদ্দ বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের রামিসা হত্যাকাণ্ডে দোষীদের দ্রুত বিচারের দাবি জানালেন জামায়াত আমির রামিসা হত্যাকাণ্ডে নতুন মোড়, স্বামীকে পালাতে সাহায্য করতে দরজা খোলেননি স্ত্রী—পুলিশের দাবি “আওয়ামী লীগ সেদিনই ফিরে এসেছে”—মাহফুজ আলমের ফেসবুক পোস্টে রাজনৈতিক আলোচনা চট্টগ্রাম বন্দরে থাই জাহাজে নাবিকদের সংঘর্ষে একজন নিহত

ইসরাইলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান স্প্যানিশ মন্ত্রীর

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৫ Time View

ইসরাইলি বাহিনী গাজায় ‘পরিকল্পিত গণহত্যা’ চালাচ্ছে বলে অভিযোগ করেছে স্পেন। এ জন্য ইসরাইলের ওপর বিশ্বের বিভিন্ন দেশকে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন স্পেনের সামাজিক অধিকারবিষয়ক মন্ত্রী ইয়ন বেলারা।

ইয়ন বেলারা ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বনেতাদের দ্বিমুখী নীতির নিন্দা জানিয়ে বলেছেন, বিশ্বনেতারা ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানালেও, ইসরাইলের বোমাবর্ষণের ব্যাপারে নীরবতা পালন করছে।

বুধবার আল-জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের এ পরিকল্পিত গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে। কেন আমরা অন্যান্য সংঘাতে মানবাধিকারের কথা বলব আর এখানে (গাজায়) বিশ্ব কেবল ভয়ানক নৃশংসতা দেখে যাবে? সেখানে হাজার হাজার শিশুর মৃত্যু হচ্ছে। তাদের মায়েরা এসব হত্যার দৃশ্য দেখে চিৎকার করছে।

ইয়ন বেলারা বলেন, অনেক দেশ এবং অনেক রাজনৈতিক নেতা যারা কিছু করতে পারতেন (গাজা ইস্যুতে), তারা এখন নীরব। আমি যেসব বিষয়ে জানি শুধু তা নিয়েই কথা বলি, যেমন ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটি যা করছে তা ভন্ডামি ছাড়া কিছুই নয়। এটি গ্রহণযোগ্যও নয়।

তিনি জোর দিয়ে বলেন, গাজায় হামলার প্রতিবাদে স্পেন ও অন্যান্য দেশের ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা উচিত।

প্রসঙ্গত, অবরুদ্ধ গাজায় গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা সাড়ে ১০ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ৬ হাজারের নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT