1. admin@banglarakash.com : admin :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সুযোগ নেই: হাসনাত আবদুল্লাহ ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কানাইপুরে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীপুরে সামাজিক দ্বন্দ্বে কৃষককে কুপিয়ে হত্যা মুগদার খণ্ডিত মরদেহ সৌদি প্রবাসী মুকাররমের, প্রেমিকা ও বান্ধবীর বিরুদ্ধে হত্যার অভিযোগ বৈদ্যুতিক পাখায় ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল স্বামী-স্ত্রীর আইডাহো এয়ার শোতে আকাশে সংঘর্ষ, ভেঙে পড়ল দুই যুদ্ধবিমান বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, চাপ বাড়বে সাধারণ মানুষের ওপর ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কতা, বৃষ্টির আশঙ্কা মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিংয়ে প্রোটিয়ারা, নেই বাভুমা

বাংলার আকাশ নিউজ ২৪ ডট কম Email:banglarakashnews24@gmail.com
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দুই দলই। আফগানিস্তানের কাছে হেরেছে ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসের কাছে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। সেই দুই দেশ আজ মুখোমুখি হলো মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়ামে।

জরে ধারায় ফিরে আসার এই ম্যাচে টস করতে নেমে জয় পেলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। টস জিতেই তিনি নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করার আমন্ত্রণ জানালেন দক্ষিণ আফ্রিকাকে। প্রোটিয়াদের মুদ্রার উল্টো পিঠ দেখতে হয়েছে নেদারল্যান্ডের কাছে হেরে। অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে হেরে যাওয়া এই দুই দল আজ মুম্বাইয়ে মাঠে নামছে একে অপরের বিপক্ষে যেখানে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক।

আফগানিস্তানের বিপক্ষে হারের পর আজ ইংল্যান্ডের একাদশে এসেছে তিন পরিবর্তন। চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবেন বেন স্টোকস। সেই সঙ্গে ক্রিস ওকস এবং স্যাম কারানের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ডেভিড উইলি এবং গাস অ্যাটকিনসন।

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগমুহূর্তে দল থেকে বাদ পড়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। অসুস্থতার কারণে আজ খেলতে পারবেন না তিনি। তাঁর জায়গায় আজ অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম।

ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, রিস টপলি।

দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম (সি), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT