1. admin@banglarakash.com : admin :
সোমবার, ১১ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
পবিপ্রবিতে অবস্থান কর্মসূচিতে হামলা, শিক্ষক-কর্মকর্তাসহ আহত ১০ মোহাম্মদপুরে পুলিশের অভিযানে হামলা, গুলিবিদ্ধ ছিনতাইকারী জ্বালানি সংকট নিরসন ছাড়া বিদেশি বিনিয়োগে আস্থা সম্ভব নয়: বিডা চেয়ারম্যান ফরিদপুরে অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক অনুদান প্রদান ফরিদপুরে মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, পেশাগত মর্যাদা ও নিরাপত্তার দাবি ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে ৪ জন গ্রেফতার, ইয়াবা ও গাঁজা উদ্ধার ফরিদপুরে হামের প্রকোপ বৃদ্ধি, আক্রান্ত ১১৩৬ মধুখালীতে রেভারেন্ড পল মুন্সীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত পুলিশের প্রতি সরকারের প্রত্যাশা জানালেন প্রধানমন্ত্রী

আরও ৩০ জনের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা, রয়েছেন সংসদ সদস্যও

বাংলার আকাশ নিউজ ২৪.কম Email: banglarakashnews24@gmail.com
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষ্যে বিভিন্ন দেশের ৩০ জনের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (১১ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা দেওয়া ব্যক্তিদের মধ্যে আফগানিস্তানের সাবেক স্পিকারসহ দুই সরকারি কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যসহ দেশটির ৪৪ প্রতিষ্ঠান রয়েছে।

এ ছাড়া বসনিয়া-হার্জেগোভিনার সাবেক সরকারি কৌঁসুলি এবং গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডোমিনিকান রিপাবলিকের সাবেক অ্যাটর্নি জেনারেল, হাইতির সাবেক প্রধানমন্ত্রী ও দুজন সাবেক সিনেটর, লাইবেরিয়ার সাবেক অর্থমন্ত্রী এবং মার্শাল দ্বীপপুঞ্জের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধেও ভিসা বিধিনিষেধ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এদিন একটি প্রেসিডেন্সিয়াল ঘোষণায় স্বাক্ষর করেছেন, যাতে বিশ্বজুড়ে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে পররাষ্ট্র দপ্তরের ভিসা বিধিনিষেধ আরোপের এখতিয়ার সম্প্রসারিত হয়েছে।

এর বাইরে সোমবারই যুক্তরাষ্ট্র প্রশাসন গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনের শাসন বাধাগ্রস্ত করায় মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালার ১০০ কংগ্রেস সদস্যসহ প্রায় ৩০০ নাগরিকের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT